Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

 বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান জায়েদ মারা গেছেন

ব্রাহ্মণবাডিয়া জেলার নবীনগর উপজেলায় নিজ গ্রাম বরিকান্দীতে তাকে সমাহিত করা হবে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৪:৪৭ পিএম

বাংলাদেশে কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক জিএম (পরিকল্পনা ও উন্নয়ন) ও বীর মুক্তিযোদ্ধা এম. মতিউর রহমান জায়েদ মারা গেছেন।

রবিবার (২৮ জানুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাদ জোহর রাজদানীর ধানমন্ডি তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে ব্রাহ্মণবাডিয়া জেলার নবীনগর উপজেলায় নিজ গ্রাম বরিকান্দী’র ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

মৃতুকালে তিনি মেয়ে ব্যারিষ্টার জারিন রহমান ও ছেলে জিশান বায়েজিদ রহমান’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তি জীবনে মতিউর রহমান জায়েদ বহু সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। চাকরি জীবনে তিনি সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন।

   

About

Popular Links

x