পাঁচজন আঁকিয়েকে বিনামূল্যে ভারতের দার্জিলিং জলরং আর্ট ক্যাম্প-২০২৪-এ পাঠাচ্ছে চিত্রাঙ্কন প্রশিক্ষণ প্রতিষ্ঠান রঙের গাড়ি।
গত ২৮ থেকে ৩১ জানুয়ারি জলরং-এর সাংগঠনিক যান “রঙের গাড়ি”র মাধ্যমে আয়োজিত জলরং কর্মশালা থেকে সেরা পাঁচজনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। তারাই পাচ্ছেন দার্জিলিংয়ের আর্ট ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ।
সোমবার বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবে আয়োজক কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী হামিদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে থাকছেন খ্যাতিমান শিল্পী বীরেন সোম, শিল্পী আব্দুল মান্নান প্রমুখ।



