Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রতিষ্ঠার আট বছরে প্রথমবারের মতো পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা হলো সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৯:২০ পিএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে তার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা ও অধিশাখা) জহুরুল ইসলাম (ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন), শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলতাফ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা-১) এস এম ইমরুল হাসান (ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. গোলাম সরোয়ার এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপপরিচালক (চলতি দায়িত্ব) শিবলী মাহবুব।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর শাহ্ আজম বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন এবং রবীন্দ্র ভাবধারায় একটি আধুনিক গবেষণা ও উচ্চশিক্ষায়তন হিসেবে গড়ে তুলতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আমরা সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সকল সংধিবদ্ধ প্রতিষ্ঠান ও অঙ্গসমূহকে কার্যকর করার মাধ্যমে একটি সমন্বিত উন্নয়নের ধারা রচনা করতে পারলেই শিক্ষায়তনের সার্বিক উন্নয়ন তথা, পাঠদান, গবেষণা ও সৃজনশীল শিক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করি। এই নিরিখেই আজ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির প্রথম সভার আয়োজন করেছি।

তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের বিষয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্যরা নানা বিষয়ে মতামত প্রদান করেন, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ধারাকে বেগবান করতে বিশেষ অবদান রাখবে বলে উপাচার্য অভিমত ব্যক্ত করেন।

সভা শেষে উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজ আমরা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ কমিটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটির একটি সভা করলাম। আপনারা যেনে আনন্দিত হবেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ৮ম বর্ষে পদার্পণ করলেও এটিই বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির প্রথম সভা। সুতরাং, ঐতিহাসিকভাবে আপনাদের আজকের সভায় অংশগ্রহণ স্মরণীয় হয়ে থকবে।

তিনি আরও বলেন, আমরা খুব শিগগিরই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংবিধিবদ্ধ সংস্থা, সিনেটের প্রথম সভা আয়োজন করব।

সভায় সদস্যরা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন ২০১৬ অনুযায়ী বছরে অন্তত একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা আয়োজনের বিধান থাকলেও বিগত আট বছরে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির কোনো সভা আয়োজন সম্ভব হয়নি। প্রথম সভার মাধ্যমে একটি নতুন ধারা সৃষ্টি করার জন্য তারা উপাচার্যকে ধন্যবাদ জানান।

   

About

Popular Links

x