Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পবিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

চলমান ঝড়বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট বিপর্যস্থ গ্রাহক সেবা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে

আপডেট : ৩১ মে ২০২৫, ০৪:৩২ পিএম

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টিসহ প্রাকৃতিক দূর্যোগের কারণে দেশের প্রায় ৪৭ হাজারের অধিক বিভিন্ন শ্রেণির গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ অবস্থায় গ্রাহক সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাশাপাশি দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যম হলো মোবাইল টাওয়ার। তবে দুর্যোগের কারণে কিছু কিছু মোবাইল টাওয়ারে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। জরুরি চিকিৎসার জন্য হাসপাতালসহ এ সমস্ত মোবাইল টাওয়ারে অতিদ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বিশেষ প্রয়োজন। যেকোনো পরিস্থিতি মোকাবিলাসহ বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন চালু রাখা ও গ্রাহকসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পরিস্থিতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম সচল রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো:

১. সব কর্মকর্তা ও কর্মচারীদের পরবতী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে এবং কর্তৃপক্ষের নির্দশনা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা।

২. জরুরি মেরামত ও বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমে অংশগ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকা।

৩. মোবাইল ফোন চালু রাখা এবং কর্মস্থলে অবস্থান করা।

এছাড়াও দুর্যোগকালীন সময়ের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, পবিসের সব কর্মকর্তা/কর্মচারীদের যেকোনো ধরনের ছুটি বাতিল ও যারা স্টেশনের বাহিরে অবস্থান করছে, তাদের সবাইকে এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পবিসে উপস্থিত থেকে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাপবিবোর্ড এর বিশেষ নির্দেশন দেওয়া হয়েছে।

এছাড়াও কর্মচারীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই দায়িত্ব পালনের মাধ্যমে আপনি জনসেবায় সরাসরি অবদান রাখছেন, যা আমাদের প্রতিষ্ঠান ও জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। যেকোনো দুর্যোগ মোকাবিলায় ও গ্রাহক সেবা নিশ্চিত করতে বাপবিবো ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ।

   

About

Popular Links

x