যুক্তরাজ্যের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) বিভিন্ন বিষয়ে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে শিক্ষাবিষয়ক প্ল্যাটফর্ম FutureLearn। প্ল্যাটফর্মটিতে ইউসিএলের প্রায় ৫৫টি কোর্স রয়েছে, যার কিছু বিনামূল্যে করা যায়।
পূর্ণকালীন ডিগ্রি প্রোগ্রামে ভর্তি না হয়েও এসব কোর্সের মাধ্যমে একাডেমিক ও পেশাগত বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা। কোর্সগুলো শিক্ষানবিশ থেকে শুরু করে পেশাজীবীদের জন্যও উপযোগী।
যেসব কোর্স করা যাবে
FutureLearn-এ ইউসিএলের বিভিন্ন বিষয়ের কোর্স রয়েছে। এর মধ্যে রয়েছে ‘English Grammar for Teachers’, ‘Global Education for Teachers’ এবং ‘Introduction to Blockchain Technology and Applications’।
বিশেষায়িত দক্ষতা অর্জনের জন্য রয়েছে ExpertTrack। এর মধ্যে ‘Life on Mars, Earth and Beyond’ ExpertTrack-এ পাঁচটি কোর্স রয়েছে।
কোর্সের মেয়াদ ও সময়
ইউসিএলের এসব অনলাইন কোর্সের মেয়াদ সাধারণত দুই থেকে আট সপ্তাহ। সপ্তাহে প্রায় দুই থেকে পাঁচ ঘণ্টা সময় দিলেই কোর্সগুলো সম্পন্ন করা যায়। কোর্সভেদে শিক্ষানবিশ ও পেশাজীবীদের জন্য আলাদা ধরনের শেখার সুযোগ রয়েছে।
যেভাবে কোর্সে ভর্তি হবেন
প্রথমে FutureLearn প্ল্যাটফর্মে ইউসিএলের কোর্সগুলো দেখতে হবে। পছন্দের কোর্স বেছে নেওয়ার পর এর বিষয়বস্তু, মেয়াদ, সাপ্তাহিক পড়াশোনার সময় এবং বিনা মূল্যে নাকি অর্থের বিনিময়ে অ্যাকসেস দেওয়া হচ্ছে, তা যাচাই করতে হবে। এরপর প্রয়োজন হলে FutureLearn-এ অ্যাকাউন্ট খুলে পছন্দের কোর্সে ভর্তি হওয়া যাবে।
আবেদনের সময়সীমা
এসব কোর্সে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো সামগ্রিক সময়সীমা নেই। তবে কোর্সভেদে ভর্তি ও শুরুর তারিখ পরিবর্তিত হতে পারে। তাই নিবন্ধনের আগে FutureLearn-এর সংশ্লিষ্ট কোর্স পেজ থেকে সর্বশেষ তথ্য দেখে নেওয়া প্রয়োজন।
বিস্তারিত তথ্যের জন্য এখানে দেখতে পারেন।



