Saturday, September 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

 ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

থাইল্যান্ডের কাছে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডাউন টু আর্থ ।

এতে বলা হয়েছে, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যেতে পারে।

এরপর আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। 

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ।

এর ফলে শনিবার থেকে সোমবার পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি ও দমকা হাওয়াও বয়ে যেতে পারে। ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে। 

 

   

About

Popular Links

x