Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গবেষণা: গাঁজাসেবীরা অনেক বেশি ‘সহমর্মী ও নির্লোভ’

একদল কলেজ শিক্ষার্থীর ওপর গবেষণাটি চালানো হয়। প্রথমে তাদের কিছু মনস্তাত্ত্বিক পরীক্ষা নেন গবেষকরা

আপডেট : ১৬ জুন ২০২২, ০৭:৪৪ পিএম

আমাদের সমাজে সাধারণত মাদকসেবনকারীদের খারাপ চোখেই দেখা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো ইউনিভার্সিটির এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যারা গাঁজা সেবন করেন, তারা সাধারণত অন্যদের তুলনায় অনেক বেশি সহমর্মী ও নির্লোভ।

গবেষণা প্রকাশের জার্মান ওয়েবসাইট রিসার্চ গেটে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র

এতে বলা হয়, নিয়মিত নিয়ন্ত্রিত পরিমাণে গাঁজাসেবীদের অন্যদের প্রতি সহমর্মিতা বোধ অনেকখানি বেশি। অন্যরা যাতে ভালো থাকেন তা নিশ্চিত করতে অনেক বেশি সচেষ্ট তারা। পাশাপাশি তাদের অর্থের লোভও কম বলে জানান এই গবেষণা দলের প্রধান জ্যাকব ভিজিল।

একদল কলেজ শিক্ষার্থীর ওপর গবেষণাটি চালানো হয়। প্রথমে তাদের কিছু মনস্তাত্ত্বিক পরীক্ষা নেন গবেষকরা। এরপর তাদের মূত্রের নমুনায় টিএইচসি নামের উপাদানটি রয়েছে কি-না, তা পরীক্ষা করা হয়। এই টিএইচসি গাঁজার মূল সাইকোঅ্যাক্টিভ উপাদান। 

দেখা যায়, যাদের মূত্রে এই উপাদানটির পরিমাণ বেশি, তারা সামাজিকভাবে অনেক বেশি অনুভূতিপ্রবণ। পাশাপাশি যৌক্তিক কারণ ছাড়া কেবলমাত্র টাকার লোভে কোনো কাজ করতেও তারা আগ্রহী নন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পুরো বিষয়টি নিশ্চিত হতে এখনও প্রচুর গবেষণা প্রয়োজন। সে কারণে এখনই এই বিষয়ে নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়।

   

About

Popular Links

x