Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইফতারে রাখতে পারেন স্বাস্থ্যকর তিন পানীয়

জেনে নিন এসব পানীয়র সহজ রেসিপি

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৩:২৮ পিএম

এ গরমে ইফতারে সারাদিন রোজা রেখে শরীর প্রচুর ক্লান্ত আর পানিশূন্য হয়ে পড়ে। তাই ইফতারে চাই এমন কিছু পানীয়  সতেজকারক পানীয় যা শুধু দেহের তরলের অভাবই পূরণ করবেনা বরং ঘামের মাধ্যমে হারানো ইলেক্ট্রোলাইট সরবরাহ করবে। চলুন জেনে নেওয়া যাক এমনই তিনটি পানীয়র রেসিপি-

লেমন মজিতো 

উপকরণ (দুইজনের):

টাটকা পুদিনা

তাজা লেবুর রস

স্প্রাইট বা যেকোনো ব্র্যান্ডের লেবু পানীয়

বরফ কুচি (১ কাপ)

বিট লবন

চিনি 

প্রস্তুত প্রণালি: একটি পাত্রে কিছু বরফ কুচি নিয়ে তাতে ৪ থেকে ৫ চামচ লেবুর রস ও টাটকা পুদিনা পাতা যোগ করুন। ভালো করে মিশ্রণটি মিশিয়ে ফেলুন। এরপর এতে যোগ করুন স্প্রাইট বা যেকোন ব্র্যান্ডের লেবুর পানীয়। সেই সঙ্গে যোগ করে দিন স্বাদমতো বিট লবণ এবং চিনি। ভালোভাবে মিশিয়ে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা লেমন মজিতো।

বানানা স্মুদি

উপকরণ (দুইজনের):

কলা

ভ্যানিলা আইস্ক্রিম

খেজুর

স্বাদমতো চিনি

ক্যারামেল সিরাপ (ঐচ্ছিক)

প্রস্তুত প্রনালি: প্রথমে দুইটি পাকা কলা ছোট ছোট করে কেটে নিন। এরপর তিনটা খেজুর কুচি করে কেটে নিন। একটা ব্লেন্ডারে কলা, খেজুর, ভ্যানিলা আইস্ক্রিম (৩ স্কুপ), চিনি এবং ক্যারামেল সিরাপ দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর গ্লাসে ঢেলে ক্যারামেল সিরাপ আর খেজুর কুচি দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা বানানা স্মুদি। 

ওয়াটার মেলন ককটেল

উপকরণ (দুইজনের মতো):   

তরমুজ (২ কাপ)

লেবু (সামান্য)

স্প্রাইট বা যেকোনো ব্র্যান্ডের লেবু পানীয় (পরিমাণমতো)

বরফ (৬-৭ টুকরা)

চিনি (স্বাদমতো)

প্রস্তুত প্রণালি: প্রথমে তরমুজ কেটে ছোট টুকরা করে নিন। এরপর তা একটা ব্লেন্ডারের নিয়ে তাতে স্প্রাইট বা যেকোন লেবু ব্র্যান্ডের পানীয়, লেবুর রস, বরফ, চিনি দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর লেবুর টুকরা দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা ইফতারের টেবিলে পরিবেশন করুন।  

   

About

Popular Links

x