Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অনলাইনে অর্ডার করা ফ্রায়েড রাইসে আরশোলা পেলেন ভারতীয় তরুণী

খাবার খেতে গিয়ে মরা আরশোলা পেয়ে বমি করেন তিনি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৮ পিএম

অনলাইনে খাবার অর্ডার করে বিপাকে পড়েছেন এক ভারতীয় তরুণী। ডেলিভারি বয় খাবার পৌঁছে দিয়ে যাওয়ার পর থালায় সাজিয়ে খাওয়া শুরু করেছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা হর্ষিতা। তবে দু’চামচ মুখে তোলার পরই পছন্দের ফ্রায়েডে রাইসের মধ্যে পেলেন মরা আরশোলা। এরপর শুরু করেন বমি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্রম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, খাবার সরবারহকারীদের প্ল্যাটফর্ম জ়োম্যাটো থেকে চিকেন ফ্রায়েড রাইস অর্ডার করেছিলেন ওই তরুণী। তবে খাবার খেতে গিয়ে মরা আরশোলা পেয়ে বমি করেন তিনি। এরপর গোটা ঘটনাটি “এক্স”-এ লিখে ফুড ডেলিভারি সংস্থাকে ট্যাগ করেন।

তার সেই পোস্টে জবাব দেয় ফুড ডেলিভারি সংস্থা। সংস্থার পক্ষ থকে বলা হয়, ‘‘এই ঘটনা সত্যিই অপ্রত্যাশিত। খাবারের মধ্যে কী ভাবে আরশোলা এলো, সেটাও বোঝা যাচ্ছে না। তবে আমরা আবার নতুন খাবার দিতে প্রস্তুত। আপনার ঠিকানা আমাদের দিন, খাবার পৌঁছে দেওয়া হবে।’’ তবে ওই তরুণী আর ওই সংস্থা থেকে খাবার নেননি।

এদিকে ঘটনাটি নেট দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। এক্স হ্যান্ডেলে অনেকেই খাবার অর্ডার করার আগে দু’বার ভাবতে হবে বলে জানিয়েছেন। আবার কেউ কেউ নিজেদের এমন অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন।

   

About

Popular Links

x