Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কত ডিগ্রি তাপমাত্রায় কোন শৈত্যপ্রবাহ জানেন তো?

জানুয়ারিতে হতে পারে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম

তীব্র শীতে কাঁপছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। দেশের প্রায় সব জায়গায় পড়েছে ঘন কুয়াশা। সঙ্গে বইছে উত্তুরে হাওয়া। সকাল গড়িয়ে দুপুর হলেও রাজধানীতে দেখা নেই সূর্যের। উত্তরের জনপদগুলোয় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহনগুলো।

এই অবস্থায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলেছে, জানুয়ারি মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দুয়েকটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। দেশের অন্যত্র দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

কত ডিগ্রি তাপমাত্রায় কোন শৈত্যপ্রবাহ

  • সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়
  • তাপমাত্রা ৬.১ থেকে ৮ হলে তা মাঝারি, তাপমাত্রা ৪.১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ
  • তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।

এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণ–পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

   

About

Popular Links

x