Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদ-উল-আজহার তারিখ নিয়ে যা জানা গেল

চন্দ্র মাস হিসেবে, ১০ জিলহজ পবিত্র ঈদ-উল-আজহা পালিত হয়

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পিএম

এ বছরের পবিত্র ঈদ-উল-আজহার তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযু্ক্ত আরব আমিরাত। দেশটির এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পূর্বাভাস অনুসারে আগামী ৬ জুন (শুক্রবার) দেশটি পবিত্র ঈদ-উল-আজহা পালন করা হবে বলে আশা করা হচ্ছে। গত ৪ এপ্রিল এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

তবে পূর্বাভাসের এই তারিখ যদি ঠিক থাকে, তাহলে বাংলাদেশে ৭ জুন ঈদ-উল-আজহার নামাজ আদায় করা হতে পারে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ ওঠবে। ওই দিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে।

চন্দ্র মাসের হিসেবে, বাংলাদেশ সময় অনুযায়ী ২৮ মে জিলহজ মাসের প্রথম দিন পড়বে। আর জুন মাসের ৭ তারিখ হবে জিলহজ মাসের ১০ তারিখ। এদিনই (১০ জিলহজ) পবিত্র ঈদ-উল-আজহার নামাজ আদায় করা হয়।

আরব আমিরাতের সংস্থাটির পূর্বাভাস যদি ঠিক থাকে এবং মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদ হয়, তাহলে বাংলাদেশে ঈদ হবে ৭ জুন। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে সাধারণত বাংলাদেশে চাঁদ দেখা যায়।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ৫ জুনকে আরাফাতের দিন ধরে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আর ৬ থেকে ৮ জুন ঈদের ছুটি দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x