Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পদত্যাগের ঘোষণা দিয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার মিষ্টি বিতরণ

নাজমুল ইসলাম বাগছাসের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৩:২১ পিএম

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম আহবায়ক মো. নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

পদত্যাগের ঘোষণার পর এ নেতাকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় নিজ অনুসারীদের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে  ফেসবুকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমি মো. নাজমুল ইসলাম, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি।”

পরে পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, “পদত্যাগের বিস্তারিত কারণ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবো।”

তবে একাধিক সূত্রে জানা গেছে, জাকসু নির্বাচনকে ঘিরে বাগছাসের প্যানেল থেকে সহ-সম্পাদক (এজিএস) পদ নিয়ে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন তিনি।

   

About

Popular Links

x