Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন রিজভী

সরকারকে প্রতি লিটারে ৭০ টাকা লোকসান গুনতে হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘‘দেশে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পরও সরকারকে প্রতি লিটারে ৭০ টাকা লোকসান গুনতে হবে।’’ 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেছেন, ‘‘আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আপাতত বিকল্প নেই। তবে মূল্য বাড়ানোর পরও সরকারকে ভর্তুকি দিয়ে লোকসান সামাল দিতে হবে।’’ 

রুহুল কবির রিজভী দাবি করেন, বাংলাদেশকে প্রতি লিটার ডিজেল প্রায় ২০৫ টাকায় কিনতে হয়। সে হিসাবে আগে প্রতি লিটারে প্রায় ৯০ টাকা লোকসান দিতে হতো। এখন ২০ টাকা দাম বাড়ানোর পরও প্রতি লিটারে প্রায় ৭০ টাকা লোকসান থাকবে। 

রিজভী বলেন, ‘ভর্তুকি আর লোকসান-তার মানে ভর্তুকি দিয়েই তো এই লোকসানটা গুনতে হয়।’ 

দেশে বছরে মোট জ্বালানি তেলের ব্যবহার প্রায় ৭০ লাখ মেট্রিক টন বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ‘‘এর মধ্যে ডিজেলের পরিমাণ প্রায় ৪৫ লাখ টন। জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হলেও আন্তর্জাতিক বাজারের বাস্তবতা বিবেচনায় বিষয়টি দেখতে হবে।’’ 

সংবাদ সম্মেলনের আগে অনুষ্ঠিত যৌথসভায় জাতীয়তাবাদী কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

   

About

Popular Links

x