Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাবি ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক লিটন

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৮:২৪ পিএম

আগামী এক বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে আকতারুজ্জামান সোহেল এবং হাবিবুর রহমান লিটনকে।

সোমবার (৩ জানুয়ারি) ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাবি ছাত্রলীগের নতুন সভাপতি আক্তারুজ্জামান সোহেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪২তম ব্যাচ এবং ভাসানী হলের শিক্ষার্থী। তার বাড়ি কুড়িগ্রামে।

সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন জাবির দর্শন বিভাগের ৪৩তম ব্যাচ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী। তার বাড়ি ঢাকার সাভারে।

সংগঠনের নেতাকর্মীরা জানান, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর জুয়েল রানাকে সভাপতি এবং এস এম আবু সুফিয়ানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ২০১৭ সালের ২৮ এপ্রিল তা পূর্ণাঙ্গ করা হয়। এরপর ২০১৯ সালের আগস্টে আবু সুফিয়ান ক্যাম্পাস ছেড়ে চলে যান। ওই বছরের ৫ নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এরপর দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ কমিটি চালিয়ে নেন জুয়েল রানা। সর্বশেষ গত ১৭ অক্টোবর এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে বিশ্ববিদ্যালয়ের পদপ্রত্যাশী নেতাদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়।


   

About

Popular Links

x