Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি

এর আগে ১৪ সেপ্টেম্বর মসিউর রহমানকে দলীয় গঠনতন্ত্রের ক্ষমতাবলে জি এম কাদের প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেন

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১১:২৬ পিএম

বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে মসিউর রহমান রাঙাকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্রের ধারা ২২ উপধারা ২-এর প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দেন।

আরও পড়ুন- ‘পায়রা সমুদ্রবন্দরে রিজার্ভের টাকা কীভাবে খরচ হয়েছে ব্যাখ্যা করুন'

জাতীয় পার্টি জানায়, দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে এবং ৮ অক্টোবর প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এর আগে ১৪ সেপ্টেম্বর মসিউর রহমানকে দলীয় গঠনতন্ত্রের ক্ষমতাবলে জি এম কাদের প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেন।

   

About

Popular Links

x