Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘বর্জনের ডাক দিয়ে অনেকে ভারতের পেঁয়াজ দিয়েই ছোলা-পেঁয়াজু খেয়েছেন’

‘যারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন, দেখা যাবে যে ইফতারের সময় ভারতের পেঁয়াজ দিয়েই ছোলা-পেঁয়াজু খেয়েছেন’

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৫:২৯ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “ভারত থেকে কী-না আসে? যারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন, দেখা যাবে যে ইফতারের সময় ভারতের পেঁয়াজ দিয়েই ছোলা-পেঁয়াজু খেয়েছেন। এসব খেয়ে উনি ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন।”

রবিবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “আপনারা ভারতে চিকিৎসা করতে যাবেন, ভারতের পেঁয়াজ খাবেন, গরুর মাংস খাবেন, শাড়ি পরবেন, অন্যান্য পণ্য ব্যবহার করবেন, আর রাস্তায় নেমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিবেন। এটার মূল উদ্দেশ্য বাজারকে অস্থিতিশীল করা এবং রোজার ঈদের আগে পণ্যের দাম বাড়ানো।”

তিনি বলেন, “না হলে রমজানের সময় ঈদের আগে এই ডাক কেন? আর সব ভারতীয় পণ্য বাদ দিয়ে বাংলাদেশের বাজার ব্যবস্থা কখনও ঠিক রাখা যাবে?”

ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ উল্লেখ করে তিনি বলেন, “ভারত মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বহুমাত্রিক। আমরা একে অপরের সহযোগী। এই সহযোগিতার মাধ্যমেই আমাদের উন্নয়ন অগ্রগতি সাধিত করতে হবে। বাংলাদেশের মানুষের স্বার্থে এই সহযোগিতা অবশ্যই অব্যাহত রাখতে হবে।”

   

About

Popular Links

x