Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

ক্যাপশনে লেখা হয়, বিএনপির রাজনৈতিক কৌশল নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন সারাহ কুক

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ পিএম

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর বারিধারায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের এক্স হ্যান্ডেলে এ বৈঠকের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়। 

সেখানে সারাহ কুকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে দেখা যায়।

ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, বিএনপির রাজনৈতিক কৌশল নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন সারাহ কুক।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

   

About

Popular Links

x