Sunday, August 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

আন্দালিব রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে

সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৫:২৫ পিএম

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. সুলতান সোহাগ উদ্দীনের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় তাকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত উভয়পক্ষে শুনানি নিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গুলশান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

তিনি জানান, কোটা আন্দোলনে উসকানির অভিযোগে পার্থকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বুধবার রাত ১টায় বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। পার্থকে আটকের প্রতিবাদ ও নিন্দাও জানিয়েছেন বিএনপির এই নেতা।

   

About

Popular Links

x