Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতে পালানোর চেষ্টা, সীমান্তে আটক ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি

 সীমান্ত পার করে দেওয়ার জন্য এক লাখ টাকার চুক্তি 

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৮:৫২ পিএম

সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমনকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

এ সময় তাকে এক লাখ টাকার চুক্তিতে সীমান্ত পার করে দেওয়ায় জন্য সহায়তাকারী হিসেবে আবুল কালাম নামের এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তামাবিল বিওপির কাছে তাদের হস্তান্তর করে। পরে বিজিবি সদস্যরা আটক হওয়া মুখলেছুর রহমান সুমনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।

জানা গেছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মোখলেছুর রহমান সুমন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ইম্বরদী গ্রামের বাসিন্দা। ভারতে পালানোর জন্য সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার উজুহাত গ্রামের আবুল কালামের সঙ্গে এক লাখ টাকার চুক্তি করে। সুমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলা মামলার আসামি।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, "আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়য়াধীন।"

   

About

Popular Links

x