Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা

ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০২:১২ পিএম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমাবেশ মঞ্চে হামলার ঘটনা ঘটেচে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

 বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এই হামলা চালানো হয়। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, এ সময় সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।

প্রসঙ্গত, ১ জুলাই থেকে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। গতকাল মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে “১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ” কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এই কর্মসূচি ঘিরে সকালে সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া হামলা হয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়িতে।

   

About

Popular Links

x