গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এদিকে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে মশাল মিছিলের ঘোষণা দিয়েছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
বুধবার (১৬ জুলাই) বিকেলে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মশাল মিছিল করবে। রাত ৮টায় বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হবে।
এদিকে গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের উপর হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।



গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি