Wednesday, August 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

রিটে নির্বাচনের মনোনয়নপত্রের হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগ করা হয়েছে

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম

হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগ তুলে নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসুদ শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৯১,৮৯৯ ভোট পেয়ে নোয়াখালী-৬ আসনে জয়ী হন।

   

About

Popular Links

x