Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাহিদ: কক্সবাজারে সত্য উন্মোচন করার পর বাধা আসছে

পরিকল্পিতভাবে চট্টগ্রামকে গড়ে তোলা হয়নি বলে অভিযোগ করেন তিনি

আপডেট : ২০ জুলাই ২০২৫, ১০:৩১ পিএম

এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের বাধা দেওয়া হচ্ছে। চট্টগ্রামের বাঁশখালীতে দলের সংগঠকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় বলেছিলাম, বাধা দিলে বাধবে লড়াই। আজও একই কথা বলতে চাই।’’

রবিবার (২০ জুলাই) রাত ৮টায় চট্টগ্রাম নগরের ঐতিহাসিক বিপ্লব উদ্যানে সমাবেশে নাহিদ এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘‘চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। নানা পরাশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ। চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি। যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায়, সমগ্র বাংলাদেশ বিদ্রোহ ঘোষণা করবে।’’

পরিকল্পিতভাবে চট্টগ্রামকে গড়ে তোলা হয়নি বলে অভিযোগ করে নাহিদ বলেন, ‘‘এ শহরে নানা ধরনের সমস্যা রয়েছে। এই ঐতিহাসিক শহর অবহেলা ও লুটপাটের কারণে বেহাল হয়ে পড়ে আছে। এনসিপি চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে চায়।’’

এর আগে এনসিপির এ কর্মসূচি ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করা হয়। এমনকি নগরের স্টেশন রোড এলাকার যে হোটেলে এনসিপি নেতারা অবস্থান করেছিলেন, সেখানে নিরাপত্তায় ছিল ডগ স্কোয়াডও।

   

About

Popular Links

x