Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ: ক্যারিয়ারের শেষ খেলা দেখাবেন রোনালদো

পর্তুগিজ যুবরাজ রোনালদো এই বিশ্বকাপে মাঠে নামার মাধ্যমে ইতিহাস গড়বেন

আপডেট : ১৯ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

আসছে ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মাটিতে পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) নিজেদের দল ঘোষণা করেছে পর্তুগাল। 

স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেসের ঘোষিত এই স্কোয়াডে অনুমিতভাবেই আছেন ক্রিটিয়ানো রোনালদো। তবে, পর্তুগাল তাদের স্কোয়াডে ২৬ জনের পরিবর্তে ২৭ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে, যা ফিফার অফিশিয়াল নিয়মের চেয়ে একজন বেশি। 

সৌদি আরবের ক্লাব আল-নাসরে খেলা ৪১ বছর বয়সী পর্তুগিজ যুবরাজ রোনালদো এই বিশ্বকাপে মাঠে নামার মাধ্যমে ইতিহাস গড়বেন। 

আর্জেন্টিনার লিওনেল মেসির সাথে যৌথভাবে বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি (৬টি) আসরে অংশ নেওয়ার অনন্য বিশ্বরেকর্ড গড়বেন সিআরসেভেন। 

তবে, এটিই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। রোনালদো ছাড়াও মার্তিনেসের এই দলে আছেন ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও ফেলিক্স, জোয়াও কানসেলো এবং বার্নান্দো সিলভার মতো বিশ্বমানের সব তারকা।


২০২৬ বিশ্বকাপের জন্য পর্তুগালের পূর্ণাঙ্গ স্কোয়াড-

গোলরক্ষক: দিয়াগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো।

ডিফেন্ডার: দিয়াগো দালোত, মাথিয়াস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, তমাস আরাউজো।

মিডফিল্ডার: রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নান্দো সিলভা, হুয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, সামু কস্তা।

ফরোয়ার্ড: পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গুয়েদেস, গনসালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো। 

   

About

Popular Links

x