Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিউনিসিয়াকে হারিয়ে আসর শুরু সুইডেনের

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের অবস্থান জানান দিলো

আপডেট : ১৫ জুন ২০২৬, ১২:৪২ পিএম

ফুটবল বিশ্বকাপের সূচনায় দুর্দান্ত পারফরমেন্স করেছে সুইডেন। গ্রুপ এফের ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের অবস্থান জানান দিলো ইউরোপের এই দলটি। শুরু থেকেই নাটকীয়ভাবে ফুটবলের মাঠে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখে সুইডেন। 

সোমবার (১৫ জুন) সকালে মেক্সিকোর মন্টেরির এস্তাদিও মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় সুইডেন। ম্যাচের শুরুতেই ইয়াসিন আয়ারির গোলে লিড নেয় দলটি। এরপর ৩০ মিনিটে আলেকজান্ডার ইসাক ব্যবধান বাড়ান, ভিক্টর গিওকেরেসের পাস থেকে সহজেই জালে বল পাঠান তিনি। 

প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে ওমর রেকিকের গোলে ম্যাচে ফেরার আশা জাগায় তিউনিসিয়া। হ্যানিবাল মেজব্রির সহায়তায় ব্যবধান কমিয়ে ২-১ করে তারা।

তবে দ্বিতীয়ার্ধে আর প্রতিরোধ গড়তে পারেনি আফ্রিকার দলটি। ৫৯ মিনিটে ইসাকের পাস থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ভিক্টর গিওকেরেস। এরপর ম্যাচের ৮৪ মিনিটে ম্যাটিয়াস সভানবার্গ গোল করে জয় নিশ্চিত করেন। 

যোগ করা সময়ে আবারও আঘাত হানেন ইয়াসিন আয়ারি। নিজের দ্বিতীয় গোল করে ৫-১ ব্যবধানে বড় জয় নিশ্চিত করেন তিনি। 

ম্যাচে পরিসংখ্যানেও এগিয়ে ছিল সুইডেন। ১৩টি শটের মধ্যে ৮টি ছিল লক্ষ্যে, যেখানে তিউনিসিয়ার ৫ শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ২টি। পাসিং ও আক্রমণে ধারাবাহিকতা ধরে রেখেই জয় তুলে নেয় তারা। 

এই জয়ে গ্রুপ এফে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে সুইডেন। অন্যদিকে বড় ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ শুরু করলো তিউনিসিয়া। 

   

About

Popular Links

x