Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাতে মাঠে নামছে বেলজিয়াম ও মিশর

ভোর ৪টায় উরুগুয়ে নতুন মিশন করবে সৌদি আরবের বিপক্ষে

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৬:০৯ পিএম

ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সিয়াটল স্টেডিয়ামে রাতে একে অপরের বিপক্ষে মাঠে নামছে বেলজিয়াম ও মিশর। গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো ম্যাচের পর এটিই হতে যাচ্ছে এখন পর্যন্ত অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। খেলাটি গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

‘জি’ গ্রুপের এই লড়াই বাদেও রাতে ম্যাচ আছে আরো দুটি। রাত ১০টায় স্পেনের সামনে কেপ ভার্দে। আর ভোর ৪টায় বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ে নতুন মিশন করবে সৌদি আরবের বিপক্ষে। 

ফিফা র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা বেলজিয়ামের লক্ষ্য এবার শিরোপা জয়। আর  র‍্যাঙ্কিংয়ে ২৯তম স্থানে থাকা মিশরের জন্য এটি তাদের ফুটবল ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ। আগের তিন আসরে সাফল্যের দেখা না পাওয়া এবং বর্তমানে র‍্যাঙ্কিংধারী মিশর প্রস্তুতি নিচ্ছে নতুন ইতিহাস গড়ার।  

২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া রুডি গার্সিয়ার বেলজিয়াম এবার তাদের তথাকথিত ‘গোল্ডেন জেনারেশন’-এর অপূর্ণতা ঘোচাতে মরিয়া। কাতারে কানাডার বিপক্ষে ১-০ গোলে জিতলেও, ক্রোয়েশিয়া ও মরক্কোর বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছিল দলটি। মাত্র ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে বিদায় নেয় তারা। বেলজিয়ামের জন্য সেই হার ছিল হতাশাজনক। 

গত এক দশকে বিশ্বের অন্যতম সেরা প্রতিভা থাকা সত্ত্বেও বেলজিয়াম ইউরো বা বিশ্বকাপের বড় কোনো সাফল্য পায়নি। তবে এবারের বাছাইপর্ব তাদের জন্য বেশ সহজ ছিল; ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে থেকে সরাসরি টিকিট কাটে। সেখানে বেলজিয়াম ২৯টি গোল করেছে এবং হজম করেছে মোটে ৭টি। 

বাছাইপর্বের পর চারটি প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া ও তিউনিসিয়াকে হারিয়ে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিয়েছে বেলজিয়াম। এবার বিশ্বমঞ্চে সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে দলটি। 

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বে উঠেছে মিশর। যা দেশটির জন্য বড় এক অর্জন। তবে বিশ্বমঞ্চে এখনো নিজেদের প্রথম জয়ের খোঁজে দলটি। ১৯৩৪, ১৯৯০ এবং ২০১৮ সালের বিশ্বকাপে খেলা সাতটি ম্যাচেই পরাজিত হয়েছিল আফ্রিকার দেশটি। এবার সেই খরা কাটাতে চায় ফারাওরা। 

বাছাইপর্বে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মিশর। তবে ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের সেমি-ফাইনালে সেনেগালের কাছে হেরে বিদায় নেয় মোহাম্মদ সালাহর মিশর। 

বেলজিয়ামের বিপক্ষে এর আগে ৪ বার মুখোমুখি হয়ে ৩ বারই জয় অর্জন করেছে  মিশর।

   

About

Popular Links

x