Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

নীল-সাদায় সেজেছে পুরো ব্রিজটি!

মেসিদের ভক্ত কয়েকজন মিলে তাদের হাত খরচের টাকা দিয়ে নিয়েছে এই উদ্যোগ

আপডেট : ২৩ জুন ২০২৬, ০২:০৭ পিএম

রাস্তা দিয়ে চলতে চলতে চোখ যায় পাশে থাকা ব্রিজ এবং বাজারের পাশে স্কুলের পাঁচিলের দিকে। পুরো ব্রিজ নীল আর সাদা রঙ দিয়ে রাঙানো। পাঁচিলের এক পাশেও নীল-সাদায় একাকার, টানানো রয়েছে আর্জেন্টিনার পতাকাও। মেসির দেশ আর্জেন্টিনার নয়, এটি মেসির ভক্তদের একটি গ্রাম, হরিণখোলার একটি চিত্র। সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নে যার অবস্থান।

ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট এলেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের সাথে বাংলাদেশের ভক্তদেরও এমন কিছু উন্মাদনা চোখে পড়ে। যেগুলোর দৃশ্য ফেসবুক পেজে দ্রুতগতিতে ঝড় তোলে।
তারই এক উদাহরণ সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নে হরিণখোলা গ্রাম। এই গ্রামের বেশির ভাগ মানুষ আর্জেন্টিনা দল ও মেসিকে ভালোবাসেন। দলের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে  এই গ্রামের মানুষজন আর্জেন্টিনা দলটির পতাকার রঙের সাথে রঙ মিলিয়ে রং করেছেন পুরো ব্রিজ ও দেয়াল। 

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, হরিণখোলা গ্রামের কিশোর-যুবক থেকে শুরু করে বয়স্করা পযন্ত ফুটবল খেলাপ্রেমী। এই গ্রামের ৯০% মানুষ আর্জেন্টিনাকে ভালোবাসেন। তাদের দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশে গ্রামের মোড়ে মোড়ে টানানো হয়েছে আর্জেন্টিনা দলের পতাকা। 

মেসিদের ভক্ত কয়েকজন মিলে তাদের হাত খরচের টাকা দিয়ে নিয়েছে এই উদ্যোগ।

আর্জেন্টিনা সমর্থক ধৃতি মন্ডল বলেন, “আমরা আর্জেন্টিনার মেসিকে ভালোবাসি। যখন অনেক ছোট তখন তার খেলা দেখছি। তখন থেকে তার দলকে আমরা সাপোর্ট করি। গত বিশ্বকাপে মেসি কাপ নিয়েছে। সেই জায়গা থেকে এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার জন্য।  আমরা কয়েকজন বন্ধুরা মিলে এই আয়োজন করেছি। আমরা গ্রামবাসীর সহযোগিতা নিয়ে ব্রিজ এবং স্কুলের দেয়ালের পাঁচিলে আর্জেন্টিনার পতাকার রং করেছি পুরো জায়গা জুড়ে। আমাদের গ্রামে সবাই আর্জেন্টিনার মেসির ভক্ত।  সেই জায়গা থেকে গ্রামের সবাই আমাদেরকে এই আয়োজন করাতে সহযোগিতা করেছে।

হরিণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চায়না রানী পাল বলেন, “আমরা প্রথমে তাদের এই আয়োজন করতে বাধা দিয়েছিলাম। পরে গ্রামের কিছু অভিভাবক আমাদের সঙ্গে এসে কথা বললে আমরা পরে রাজি হই। তারা আমাদেরকে বলেছিলেন যদি সমস্যা হয় তাহলে তারা সেটা মুছে দিবেন। সেই জায়গা থেকে আমরা রাজি হয়েছিলাম।”

   

About

Popular Links

x