Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা, রেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক

আলজিরিয়া ম্যাচের ফাউলের পরে ফের মেসিকে বাড়তি সুবিধা দিল কি ফিফা!

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:০৪ পিএম

বিশ্বকাপের মঞ্চে সোমবার (২৩ জুন) রাতে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে আলজিরিয়ার বিরুদ্ধে এসেছিল হ্যাটট্রিক। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে এল জোড়া গোল। অবশ্য পেনাল্টি মিস না করলে ফের হ্যাটট্রিকের সুযোগও ছিল মেসির কাছে। তবে প্রথম গোলের পরেই ইতিহাস গড়েন মেসি। ওই গোলেই মিরোস্লাভ ক্লোসেকে টপকে হয়ে ওঠেন বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। 

তবে, মেসির সেই গোল নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। মেসির এই গোল আদৌ বৈধ ছিল কি না তা নিয়ে চলছে চর্চা। আলজিরিয়া ম্যাচের ফাউলের পরে ফের মেসিকে বাড়তি সুবিধা দিল কি ফিফা। তাই নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। 

অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি মিস করেও গোল করেন মেসি। সেই গোলে মিরোস্লাভ ক্লোজের সর্বাধিক গোলের রেকর্ড ভাঙেন মেসি। কিন্তু সেই গোল নাকি এক ফাউলের ফসল, এমনটাই অভিযোগ অনেকের।

সংশ্লিষ্টদের দাবি, অস্ট্রিয়ার মিডফিল্ডার জাভের শ্লাগারকে ফাউল করে তার কাছ থেকে বল পেয়েছিলেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। তিনি পাস বাড়ান মেসিকে। লিওনেল বল বাড়ান ফাকুন্দো মেদিনাকে। প্রান্ত থেকে বক্সে বল বাড়ান মেদিনা। চলতি বলে গোল করেন মেসি। 

আরও অভিযোগ উঠেছে , অস্ট্রিয়ার ফুটবলাররা ফাউলের আবেদন করলেও রেফারি তাতে সাড়া দেননি। 

এ প্রসঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ডেনমার্কের সাবেক গোলরক্ষক পিটার স্কিমিশেল বলেন, “অ্যালেক্সিস ম্যাক পরিষ্কার ফাউল করেছিল। মেসি বল পাওয়ার আগেই রেফারির বাঁশি বাজানো উচিত ছিল। কিন্তু চোখ বন্ধ করে থাকছে রেফারি। মেসি ও আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হচ্ছে।” 

স্কিমিশেলের এই অভিযোগের পরে অনেকেই তাকে সমর্থন করেছেন। তাদের অভিযোগ, এবারের বিশ্বকাপের শুরু থেকেই মেসির সঙ্গে পক্ষপাত করা হচ্ছে। ফিফা যেন ঠিক করে নিয়েছে, আবার মেসিকে বিশ্বকাপ দেওয়া হবে। 

   

About

Popular Links

x