Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

রোনালদোর হতাশার মধ্যে মুখোমুখি হচ্ছে পর্তুগাল-উজবেকিস্তান 

প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্র করে সাবেক ইউরো চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:৪২ পিএম

রোনালদোর হতাশাজনক অব্স্থান নিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর পর, প্রথম জয়ের খোঁজে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। 

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে কে গ্রুপের ম্যাচটি শুরু হবে।

আসরে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্র করে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। আর বিশ্বকাপ অভিষেকে কলম্বিয়ার বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় উজবেকিস্তান। 

দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:

১০
গোল করা যার জন্য নিয়মিত ব্যাপার, আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার যিনি, সেই ক্রিশ্চিয়ানো রোনালদো বিস্ময়করভাবে, বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো) নিজের সবশেষ ১০ ম্যাচে গোল করতে পারেননি! এর মধ্যে বিশ্বকাপ ও ইউরোর ম্যাচ সমান পাঁচটি করে।


৩৩
ওই ১০ ম্যাচে গোলের জন্য মোট ৩৩টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারলেও, জালের দেখা পাননি পর্তুগাল অধিনায়ক।

১৩
পেনাল্টি বাদ দিলে, বড় টুর্নামেন্টে টানা ১৩ ম্যাচে গোলহীন আছেন রোনালদো। এই সময়ে গোলের জন্য শট নিয়েছেন তিনি ৪২টি।


এই প্রথম আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও উজবেকিস্তান।


বিশ্বকাপে এশিয়ান কনফেডারেশনের দলগুলোর বিপক্ষে পর্তুগাল তাদের সবশেষ দুটি ম্যাচে জয়হীন; ২০১৮ সালে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র ও ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে হার।

২৩
উয়েফাভুক্ত দেশগুলোর বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ২৩ ম্যাচের একটিতে জিততে পেরেছে উজবেকিস্তান, বাকিগুলোর মধ্যে ১০টি ড্র ও ১২টি হেরেছে তারা। সেই জয়টি ছিল ২০২২ সালের নভেম্বরে কাজাখস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে, ২-০ গোলে।

   

About

Popular Links

x