Monday, June 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘এটা আমাদের জন্য ফাইনাল’-জাপানকে নিয়ে আনচেলত্তির বিস্ফোরক মন্তব্য

যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ প্রথম একাদশ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেননি

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের মুখোমুখি হওয়ার আগে নিজেদের শুরুর একাদশ গোপনই রাখলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ প্রথম একাদশ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেননি। তবে তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, স্কটল্যান্ডকে - গোলে হারানো দলটিই হয়তো অপরিবর্তিত থাকবে।

প্রতিপক্ষ জাপানকে নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার বার্তা দিয়েছেন আনচেলত্তি। তার মতে, ব্রাজিলের জন্য এই ম্যাচটি অনেকটা ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “জাপান অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল। তারা বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে রয়েছে এবং গত মার্চে ইংল্যান্ডকে হারিয়েছে। আমাদের জন্য এটি ফাইনালের মতো একটি ম্যাচ। তারা শক্তিশালী দল, তাই জিততে হলে আমাদের সেরাটা খেলতেই হবে।

নভেম্বরে জাপানের কাছে হারের স্মৃতিও মনে করিয়ে দেন ব্রাজিল কোচ। তিনি বলেন, “আমরা ভুলে যাইনি, নভেম্বরে জাপান আমাদের হারিয়েছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তারা অসাধারণ খেলেছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা তাদের যথেষ্ট সম্মান করি এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব।

শুরুর একাদশ নিয়ে গুঞ্জনের মধ্যেই সংবাদ সম্মেলনে রসিকতাও করেছেন আনচেলত্তি। একাদশ আগে থেকে ঘোষণা না করলে খেলোয়াড়দের ঘুমে সমস্যা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, “যে খেলবে, সে জানে যে খেলবে। আর যে খেলবে না, সে হয়তো জানে না। এটা ব্যক্তিগত বিষয়। খেলোয়াড়রা খুব ভালো ঘুমায়, কোচের চেয়েও ভালো ঘুমায়!”

একাদশ প্রকাশের বিষয়ে আরও এক প্রশ্নের উত্তরে আনচেলত্তি বলেন, “এখনই সব বলে দিয়ে আপনাদের স্বস্তিতে রাখতে চাই না। সোমবারের ম্যাচের জন্য সেরা একাদশ কী হবে, সেটা নিয়ে আমি আরও ভাববো। সবকিছু আগেই জানিয়ে দিলে তো রহস্যটাই শেষ হয়ে যাবে!”

যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করেননি ব্রাজিল কোচ, তবে সব ইঙ্গিতই বলছে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করাউইনিং কম্বিনেশনভাঙতে চান না তিনি। শক্তিশালী ছন্দে থাকা জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করাই এখন ব্রাজিলের একমাত্র লক্ষ্য।

   

About

Popular Links

x