Monday, July 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিন যুগ পর এমন লজ্জার মুখ দেখলো ব্রাজিল

কিন্তু ২০২৬ বিশ্বকাপে এসে থেমে গেল সেই অবিশ্বাস্য ধারাবাহিকতা

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০১:১২ পিএম

তিন যুগ ধরে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ছিল ব্রাজিলের যেন নিশ্চিত ঠিকানা। । শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ৩৬ বছর পর শেষ আটে জায়গা করে নিতে ব্যর্থ হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সবশেষ ১৯৯০ বিশ্বকাপে শেষ ষোলোর গণ্ডি পেরোতে পারেনি ব্রাজিল। সেবার আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল সেলেসাওরা। এরপর ১৯৯৪ থেকে ২০২২, টানা আটটি বিশ্বকাপেই কোয়ার্টার ফাইনালে খেলেছিল তারা। এই সময়ে বিশ্ব ফুটবলের একমাত্র দল হিসেবে প্রতিটি আসরেই শেষ আট নিশ্চিত করেছিল ব্রাজিল।

কিন্তু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেই গৌরবময় অধ্যায়ের ইতি টানল নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে তিন যুগেরও বেশি সময় পর কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিতে হলো ব্রাজিলকে। ফলে ২৪ বছর ধরে চলা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অপেক্ষার সঙ্গে এবার যোগ হলো আরেকটি তিক্ত অধ্যায়—৩৬ বছর পর শেষ ষোলোর বিদায় এবং টানা আট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার রেকর্ডের সমাপ্তি।

   

About

Popular Links

x