২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় মাত্র ১৮ বছর বয়সী আর্জেন্টিনার বর্তমান তারকা ফুটবলার মেসির। কিন্তু স্বপ্নের সেই অভিষেক দুঃস্বপ্নে পরিণত হয় মুহূর্তেই। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হাঙ্গেরির ডিফেন্ডার ভিলমস ভানচাকের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় লাল কার্ড দেখেন মেসি।
মেসির প্রথম লাল কার্ড
মেসি তখনো বার্সেলোনার মূল একাদশে সেভাবে জায়গা করে নিতে পারেননি। তখন ছিলেন যুব দলের অবিচ্ছেদ্য অংশ। পায়ের কারুকাজ ও ফুটবলীয় মস্তিষ্ক দিয়ে মোহিত করতেন সবাইকে। এমন সময় একদিন হুট করে লাল কার্ড খেয়ে বসলেন মেসি। ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি পাওয়া সে কার্ডটাই ছিল তার প্রথম ‘লাল’।
২০১৯ সালের লাল কার্ড
২০১৯ সালের কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন লিওনেল মেসি। ২০১৯ সালের ৬ জুলাই অনুষ্ঠিত ম্যাচটিতে চিলির ডিফেন্ডার গ্যারি মেডেলের সঙ্গে ধাক্কাধাক্কির জেরে ম্যাচের ৩৭তম মিনিটে রেফারি মারিও দিয়াজ দে ভিয়ার তাদের দুজনকেই সরাসরি লাল কার্ড দেখান।
ক্লাব ক্যারিয়ারে প্রথম লাল কার্ড
প্রায় ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ২০২১ সালের ১৭ জানুয়ারি তিনি এমন অঘটনের সম্মুখীন হন।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালের অতিরিক্ত সময়েরও একেবারে শেষ মুহূর্তে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পিছিয়ে থাকা বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসিকে প্রতিপক্ষের এক খেলোয়াড় পথ আটকে দেয়ার চেষ্টা করলে মেসি এক ধাক্কায় তাকে ফেলে দেন।
প্রথমে রেফারির চোখ এড়িয়ে যায় ঘটনাটি, তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দিয়ে পুনরায় পর্যবেক্ষণ করে সাথে সাথে মেসিকে সরাসরি লাল কার্ড দেখান।
মেসির বাইরে ক্লাব ক্যারিয়ারে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর লাল কার্ড সংখ্যা ১১টি আর ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের লাল কার্ড সংখ্যা ৮।



