Monday, October 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেনিনের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ, আর্জেন্টিনা ক্যাম্পে মেসি

বলা যায়, শেষবারের মতো আলবিসেলেস্তেদের ক্যাম্পে যোগ দিলেন তিনি

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

আগামীকাল বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামবেন লিওনেল মেসি। মেসির বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ম্যাচটি খেলতে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন মেসি। বলা যায়, শেষবারের মতো আলবিসেলেস্তেদের ক্যাম্পে যোগ দিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং কমপ্লেক্সে পৌঁছেছেন মেসি।

দুই দিন রোজারিওতে থাকার পর বুয়েনস এইরেসে ফিরেছেন মেসি। দারুণ ফিট ও উজ্জ্বল মেসি আলবিসেলেস্তেদের হয়ে বিদায়ী ম্যাচে মাঠে নামতে কোচ লিওনেল স্কালোনির অধীনে প্রস্তুতি নিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচে মাঠে খেলেননি মেসি। পরিকল্পনা অনুযায়ীই ওই দুই ম্যাচে ছিলেন না তিনি। তবে মেসি না থাকলেও জিততে কোনো সমস্যা হয়নি আর্জেন্টিনার। দুই ম্যাচে ১১ গোল করেছে তারা। আগামীকাল মেসির বিদায়ী ম্যাচেও এমন পারফরম্যান্স করে ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইবে আর্জেন্টিনা।

বেনিনের বিপক্ষে ম্যাচটি জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ হওয়ায় তাকে বিশেষ একটি জার্সি দেওয়া হবে। ম্যাচ শেষে সেটি মেসির ব্যক্তিগত জাদুঘরে তার অসংখ্য শিরোপা ও পুরস্কারের পাশে সংরক্ষণ করা হবে।

বিশেষ এই জার্সিতে থাকবে দুটি বড় উল্লম্ব আকাশি-নীল স্ট্রাইপ। মাঝখানে থাকবে সাদা অংশ, যার কেন্দ্রে থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্যের প্রতীক। মেসির নাম ও জার্সি নম্বরও লেখা হবে সোনালি রঙে।

জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার পর মেসি রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন। সোমবার ম্যাচের আগে শেষ অনুশীলন করবে আর্জেন্টিনা। তবে সেই অনুশীলনের সময় এখনো নিশ্চিত করা হয়নি।

বেনিনের বিপক্ষে ম্যাচের আগে মেসি ও স্কালোনি দুজনেরই সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

   

About

Popular Links

x