কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। পুরো বিশ্বকাপ জুড়েই প্রিয় দলকে সমর্থন যোগাতে গগনবিদারী চিৎকারে গ্যালারি মাতাচ্ছেন ক্রোয়েশিয়ান সমর্থকরা। তবে ক্রোয়েশিয়ার রং-বেরঙের হাজারো সমর্থকের ভিড়ে ইভানা নল একটু ব্যাতিক্রমই। সাবেক মিস ক্রোয়েশিয়া খ্যাত আবেদনময়ী এই মডেল যে দলকে সমর্থন জানানোর সঙ্গে গ্যালারিতেও উত্তাপ ছড়াচ্ছেন।
মুসলিমপ্রধান দেশ হওয়ায় এবারের বিশ্বকাপ ফুটবলে অনেক নিয়মকানুনের বেড়াজাল রেখেছিল স্বাগতিক কাতার। তবে সেসব বিধিনিষেধের তোয়াক্কা না করেই দিব্যি স্বভাবসুলভ সাজ-পোশাকে ক্রোয়েশিয়ার ম্যাচের দিন গ্যালারিতে উপস্থিত হন ইভানা নল। মজার ব্যাপার, এতকিছু করেও কোয়ার্টার ফাইনালের পর সামান্য বিপাকে পড়া ছাড়া স্বল্পবসনা এই আবেদনময়ী ক্রোয়েট মডেলকে কোনো বাড়তি বিড়ম্বনা পোহাতে হয়নি।
কাতার বিশ্বকাপে গ্যালারিতে উত্তাপ ছড়ানো ইভানা নল/কোলাজ২০১৪ বিশ্বকাপে প্রথমবারের মতো দেশকে সমর্থন জানাতে ইভানা নল ব্রাজিলে হাজির হয়েছিলেন। তবে ক্রোয়েটরা সেবার গ্রুপপর্বেই ছিটকে যাওয়ায় তাকে নিয়ে তেমন উচ্চবাচ্য হয়নি। ইভনা নল মূলত আলোচনায় আসেন ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে। ক্রোয়েশিয়াক সমর্থন দিতে প্রতি ম্যাচে উষ্ণতা ছড়িয়ে ক্রোয়েশিয়ার আবেদনময়ী চিয়ারলিডার হিসেবে উপাধি পান। শুধু তাই না, তিনি ওই বছর হটেস্ট ফুটবল ফ্যান হিসেবেও স্বীকৃতি পেয়েছিলেন!
বিশ্বের অন্যতম আবেদনময়ী ফুটবল সমর্থক ইভানা নলের জন্ম ১৯৯২ সালের ১৬ সেপ্টেম্বর। জার্মানির ফ্রাঙ্কফুর্টে জন্ম হলেও সেখানে ৭ বছর কাটানোর পর পৈত্রিক নিবাস বসনিয়া-হার্জেগোভিনায় ফিরে আসেন। বর্তমানে তার বসবাস ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে। মডেলিংয়ের পাশাপাশি তিনি একাধারে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর, টেলিভিশন ব্যক্তিত্ব এবং উদ্যোক্তা।
ক্রোয়েট মডেল-সুপারফ্যান ইভানা নল /ফেসবুকছোটবেলা থেকেই মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল ইভানা নলের। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শিক্ষাজীবনের প্রথম দিকে তিনি ইয়াঙ্গুন আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। এরপর তিনি রিয়েকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। খুব অল্প বয়সে ইভানা নল মডেলিং শুরু করেন। ৩০ বছর বয়সী এই ক্রোয়েট বর্তমানে একজন বিখ্যাত মডেল এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। ক্রোয়েশিয়ান পরিবারের জন্ম হলেও ইভানা নল কখনোই তার মা-বাবা কিংবা ভাই-বোনের পরিচয় প্রকাশ করেননি।
ক্রোয়েট মডেল-সুপারফ্যান ইভানা নল /ফেসবুক৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার ইভানা নল মডেলিং ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন ইভেন্টে অংশ নিতে শুরু করেন। ২০১৬ সালে মিস ক্রোয়েশিয়া ওয়ার্ল্ডের ফাইনালিস্ট হওয়ার পরে তিনি প্রথমবারের মতো প্রচারের আলোয় আসা শুরু করেন। শুধু তাই নয়, অনেক বিখ্যাত মডেলিং এজেন্সি এবং ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত হন ইভানা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মডেলিং এবং ভ্রমণ বিষয়ক বিভিন্ন কন্টেন্টও নিয়েও কাজ করেন তিনি।
এছাড়াও, ওয়্যারনলডল নামে নিজস্ব ফ্যাশন পোশাকের ব্র্যান্ডও চালু করেছেন এই মডেল। ছবিভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই আবেদনময়ী মডেলকে ২৩ লাখেরও বেশি মানুষ অনুসরণ করে থাকেন। মডেলিং, কন্টেন্ট ক্রিয়েটিং, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং এবং নিজস্ব ফ্যাশন পোশাকের ব্র্যান্ড থেকে প্রাপ্ত আয় মিলিয়ে ইভানা নলের সম্পদের মূল্যমান প্রায় দেড় মিলিয়ন মার্কিন ডলার। ব্যক্তিজীবন নিয়ে অবশ্য গণমাধ্যমের সামনে খুব বেশি কিছু খোলাসা করেন না তিনি।
ক্রোয়েট মডেল-সুপারফ্যান ইভানা নল /ফেসবুকবিগত দুই আসরের মতো কাতার বিশ্বকাপেও ক্রোয়েশিয়ার ম্যাচগুলোতে ছিল ইভানা নলের সরব উপস্থিতি। বিশ্বকাপের শুরু থেকেই নিজ দেশকে সমর্থন জানাতে কাতারে অবস্থান করছেন তিনি। কাতার বিশ্বকাপে সবচেয়ে আলোচিত দর্শক হওয়ার মূল কারণ, তিনি স্টেডিয়ামে খোলামেলা পোশাকে উপস্থিত হন। যদিও বিশ্বকাপ শুরুর আগেই কাতার কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল, স্টেডিয়ামের মধ্যে খোলামেলা পোশাক পরা যাবে না। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রতি ম্যাচেই হাজির হন তিনি। তার পোশাক দেখে অবাক হন কেউ কেউ, অনেকেই সুন্দরী মডেলের সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন।



