Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বৃষ্টি বাধার পরও বড় সংগ্রহ বাংলাদেশের

দুই দফা বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ নেমে এসেছে ১৭ ওভারে

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৫:৫২ পিএম

বৃষ্টির বাধা উপেক্ষা করে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করেছিল বাংলাদেশ। বৃষ্টি হানা দিয়েছে সিরিজের দ্বিতীয় ম্যাচেও। তবে দুই দফা বৃষ্টিশেষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা। ম্যাচ ১৭ ওভারে নেমে আসার পর তিন উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২০২ রান।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে টসের কিছুক্ষণ পরই শুরু হয়ে যায় বৃষ্টি। প্রায় আধা ঘণ্টা বৃষ্টির পর রোদের দেখা মিলেছিল। মাঠ শুকানোর পর বিকেল সোয়া ৩টায় খেলা শুরুর ঘোষণাও আসে। কিন্তু সেই ঘোষণার আনুষ্ঠানিকতা শেষ হতে না হতে আবার শুরু হয় বৃষ্টি।

প্রথমে ১৯ ওভারের ম্যাচ আয়োজনের কথা বলা হলেও দ্বিতীয় দফা বৃষ্টির পর ম্যাচ নেমে আসে ১৭ ওভারে। ফলে পাওয়ার প্লে কমে দাঁড়ায় ৫ ওভারে। দুজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বল করতে পারবেন।

ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব শুরু করেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। তাদের মারমুখী ব্যাটিংয়ে ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলেই দলের স্কোর পঞ্চাশ ছাড়ায়, যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম।

পাঁচ ওভারের পাওয়ার প্লেতেই ৭৩ রান যোগ হয়েছে বাংলাদেশের। ইনিংসের ষষ্ঠ ওভারে মাত্র ১৮ বলে ফিফটি করে টি-টোয়েন্টিতে দলের হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন লিটন। লিটন-রনির বিস্ফোরণে অষ্টম ওভারে দলের স্কোর ১০০ ছাড়ায়। সেই সঙ্গে তারা ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন।

দলীয় ১২৪ রানে রনির বিদায়ে এ জুটি ভাঙে। বেন হোইয়াটের বলে মার্ক অ্যাডায়ারের হাতে ক্যাচ তুলে দেন এ ওপেনার। আউট হওয়ার আগে ৩টি চার ও ২টি ছয়ে ২৩ বলে ৪৪ রান করেন রনি।

ইনিংসের ১২তম ওভারে একই বোলারের বলে বাজে শটে বিদায় নেন আরেক ওপেনার লিটন দাস। সাজঘরে ফেরার আগে ৪১ বলে  ১০ চার ও তিন ছয়ে ৮৩ রান করেন এ ডানহাতি ব্যাটার। তবে শেষদিকে সাকিব-তাওহীদ জুটির ওপর ভর করে ২০০ ছাড়ায় টাইগারদের ইনিংস।

   

About

Popular Links

x