Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মা হতে চলেছেন টেনিস তারকা নাওমি ওসাকা

চার মাস আগে টোকিওতে প্যান প্যাসিফিক টেনিসে দ্বিতীয় রাউন্ড থেকে ওসাকা সরে গিয়েছিলেন তলপেটে ব্যথা নিয়ে

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৭:৫৬ পিএম

হঠাৎ করেই অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন টেনিস তারকা নাওমি ওসাকা। এরপর থেকেই উঠেছিল গুঞ্জন। কেন এই বিরতি?

এবার নিজেই জানালেন কারণ। বুধবার (১১ জানুয়ারি) এক টুইটে তিনি জানিয়েছেন, মা হতে চলেছেন তিনি। এ জন্য ২০২৪ সালের শুরুর ভাগ পর্যন্ত টেনিসে তাকে দেখা যাবে না।

আলট্রাসাউন্ডের একটি ছবি পোস্ট করে তিনি আরও লিখেছেন, ‘‘এখন শুধু একটি অপেক্ষা। আমার সন্তান যেন আমার একটি ম্যাচ দেখে আর বলে- ‘দেখো তিনি আমার মা।''

চার মাস আগে টোকিওতে প্যান প্যাসিফিক টেনিসে দ্বিতীয় রাউন্ড থেকে সরে গিয়েছিলেন তলপেটে ব্যথা নিয়ে।

গত সেপ্টেম্বর মাস থেকেই টেনিস থেকে দূরে ছিলেন জাপানের এই সাবেক নাম্বার ওয়ান। চার মাস আগে টোকিওতে প্যান প্যাসিফিক টেনিসে দ্বিতীয় রাউন্ড থেকে সরে গিয়েছিলেন তলপেটে ব্যথা নিয়ে।

২৫ বছর বয়সী এই তারকা যখন সেপ্টেম্বর মাসে টোকিও প্যান প্যাসিফিক টেনিস থেকে তলপেটের ব্যথা নিয়ে সরে দাঁড়ালেন, তখন অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন। এ ব্যাপারে ওসাকা নিজে কোনো ব্যাখ্যা না দেওয়ায় বিভ্রান্তিও বাড়ছিল। জাপানি এই টেনিস তারকা বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। এ মুহূর্তে তিনি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ৪৭তম নারী টেনিস তারকা।

২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেনে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জেতেন তিনি। ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে জানিয়েছেন, ২০১৮ সালের ইউএস ওপেন জয়ের পর থেকে মানসিক অবসাদে ভুগছেন। তার পর ২০২১ সালের সেপ্টেম্বরে কোর্ট থেকে ৫ মাসের বিরতি নেন। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে ফিরলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। বিদায় নিয়েছেন তৃতীয় রাউন্ডে। ফ্রেঞ্চ ওপেনেও প্রথম রাউন্ডে বাদ পড়েছেন! একই বছর ইনজুরির কারণে খেলা হয়নি উইম্বলডন। ইউএস ওপেনে খেলতে নামলে হারের তিক্ত স্বাদ পেয়েছেন প্রথম রাউন্ডেই। 

এখন আশা করছেন, টেনিস কোর্টে হয়তো ২০২৪ সালেই ফিরতে পারবেন।

   

About

Popular Links

x