Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সেন্টার কোর্টে অপরাজিত এক দশক জোকোভিচের

১৯২২ সালে সেন্টার কোর্টে টেনিস শুরুর পর থেকে এটি যেকোনো খেলোয়াড়ের সময়ের ব্যবধানে দীর্ঘতম অপরাজিতের রেকর্ড

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১১:২৪ পিএম

উইম্বলডন টেনিসে সুইজারল্যান্ডের স্ট্যান ওয়ারিস্কাকে সারাসরি সেটে হারিয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ।

শুক্রবার (৭ জুলাই) সেন্টার কোর্টে শুরু থেকেই দাপট দেখায় ৩৬ বছর বয়সী সার্বিয়ান তারকা। ৬-৩ ব্যবধানে জিতে নেন প্রথম সেট।

শুরুর সেটে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয় সেটে ২৩ বারের গ্রান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের কাছে পাত্তাই পায়নি ওয়ারিস্কা। হেরে যান ৬-১ পয়েন্টে।

তৃতীয় সেটে এসে ম্যাচে ফেরার আভাস দেন ৩৮ বছর বয়সী ওয়ারিস্কা। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে শেষ ষোলো নিশ্চিত করেন নোভাক জোকোভিচ।

২০১৫ সালের ফ্রেঞ্চ ওপেন ও ২০১৬ সালের ইউএস ওপেনের ফাইনালে জোকোভিচকে হারিয়ে তিন গ্র্যান্ড স্লামের দুটি জিতেছিলেন ওয়াওরিঙ্কা।

সবশেষ লড়াইয়ে নামার আগে তিনি জানান, বর্তমান শীর্ষ র‌্যাঙ্কিংধারীকে হারানোর কোনও সম্ভাবনা নেই তার।

ভাভরিঙ্কার বিপক্ষে জয়ে জোকোর ঝুলিতে জমেছে আরেকটি ঐতিহাসিক অর্জন। টানা এক দশক তিনি সেন্টার কোর্টে একটি ম্যাচও হারেননি।

১৯২২ সালে সেন্টার কোর্টে টেনিস শুরুর পর থেকে এটি যেকোনো খেলোয়াড়ের সময়ের ব্যবধানে দীর্ঘতম অপরাজিতের রেকর্ড।

একই দিন বিশ্বের ৮৪ নম্বর খেলোয়াড় মুলারকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা পেয়েছেন কাার্লোস আলকারেজ। দানিল মেদভেদেভ হারান ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনোকে।

   

About

Popular Links

x