Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কেইনকে দলে নিতে চেয়েছিলেন টেন হ্যাগ

কোচের মতে, ক্লাবটি সঠিক পথে রয়েছে, তরুণ প্রতিভাদের উন্নতিতে ধৈর্যের প্রয়োজন

আপডেট : ০৫ মে ২০২৪, ০৮:০৩ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য গত মৌসুমেই হ্যারি কেইনকে নিয়ে আসতে চেয়েছিলেন এরিক টেন হ্যাগ।

ইংল্যান্ডের অধিনায়ক কেইন বাল্যকালের ক্লাব টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন। বুন্দেসলিগা জায়ান্টদের হয়ে সব প্রতিযোগিতায় ৪৩টি গোল করেছেন তিনি।

আর ম্যানচেস্টার ইউনাইটেড কেইনের বদলে আটলান্টা থেকে ৯০ মিলিয়ন ডলারে ডেনমার্কের হজলুন্ডকে দলে এনেছিল। ২১ বছর বয়সী এ অব্দি ১৪ গোল করেছেন।

স্কাই স্পোর্টসে ইউনাইটেডের সাবেক অধিনায়ক গ্যারি নেভিলকে টেন হ্যাগ বলেছেন, ‘‘আমাদের প্রতিটি ম্যাচ জিততে হবে।’’

তিনি বলেন, ‘‘আমাদের দিক থেকে প্রতিটি খেলার চারপাশে একটি প্রত্যাশা থাকে। তাই আপনি সেই প্রত্যাশা তখনই পূরণ করতে পারেন, যখন আপনার কাছে সেই অসামান্য খেলোয়াড় থাকবে।’’

তবে ইউনাইটেড ম্যানেজার বলেছেন, ‘‘ওল্ড ট্র্যাফোর্ড ক্লাবটি গত এক দশকে সবসময় যে খেলোয়াড়দের চেয়েছিল তা আনতে পারেনি।’’

তিনি বলেন, ‘‘আপনাকে খেলোয়াড় তৈরি করতে হবে। আপনাকে মেনে নিতে হবে, আপনি এমন খেলোয়াড়দের মধ্যে এমন প্রতিভা পাবেন যারা ইতিমধ্যে নিজেদের প্রমাণিত করেছে।’’

‘‘এজন্য হজলুন্ডের মতো প্রতিভা আমাদের পছন্দে ছিল।’’

তিনি বলেন, ‘‘আমি একজন স্ট্রাইকারকে (কেইন) দেখতে পেয়েছিলাম। যিনি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন, যাকে আমরা সই করতে চাইলেও, তাকে পেতে পারিনি। তারপরে আমরা রাসমুসের কাছে গিয়েছিলাম কারণ সে একজন প্রতিভা।’’

তিনি আরও বলেন, ‘‘কেইনের বিষয়ে আপনি জানেন। তবে রাসমাস যেখানে যাবে তবে তার সময় দরকার।’’

তিনি বলেন, ‘‘কেইনের মতো তাকে মূল্যায়ন করা ঠিক নয়। আমি কখনই দুজন খেলোয়াড়ের তুলনা করব না। কারণ তারা খুব আলাদা। কিন্তু হজলুন্ডের কাছ থেকে আমরা গত গ্রীষ্মে স্ট্রাইকার পজিশনে সর্বোচ্চ সম্ভাবনা পেয়েছি।’’

এ মৌসুমে খারাপভাবে হোঁচট খেয়েছে ইউনাইটেড। তাদের লম্বা ইনজুরির তালিকা ও অফ ফর্মের সঙ্গে লড়াই করতে হয়েছে।

যদিও টেন হ্যাগ তার বিশ্বাসের পুনরাবৃত্তি করে বলেছেন, ‘‘ক্লাবটি সঠিক পথে রয়েছে। তবে তরুণ প্রতিভাদের উন্নতি ও খেলোয়াড়রা ফিটনেসে ফিরে আসার জন্য ধৈর্যের প্রয়োজন।’’

   

About

Popular Links

x