Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ক্রোয়েশিয়ার সঙ্গে আলবেনিয়ার রোমাঞ্চকর ড্র

দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ক্রোয়াটরা ম্যাচের মোড় পুরোপুরি নিজেদের দিকে ঘুরিয়ে নেয়

আপডেট : ১৯ জুন ২০২৪, ১১:০২ পিএম

ইউরোয় ক্রোয়েশিয়া ও আলবেনিয়ার মধ্যকার “বি” গ্রুপের ম্যাচটির রোমাঞ্চকর সমাপ্তি হয়েছে। বুধবার (১৯ জুন) হামবুর্গে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ম্যাচে ছিল রোমাঞ্চের নানা বাঁক। 

ম্যাচের ১১ মিনিটে কাজিম লাচি এগিয়ে নেন আলবেনিয়াকে। ওই গোলে একটা সময় জয়ের ঘ্রাণ পাচ্ছিল দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ক্রোয়াটরা ম্যাচের মোড় পুরোপুরি নিজেদের দিকে ঘুরিয়ে নেয়।
 
৭৪তম মিনিটে আন্দ্রে ক্রামারিচ সমতা টানেন ম্যাচে। দুই মিনিট পর ক্লাউসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সেই ক্লাউসই প্রায়শ্চিত্ত করেন। গোল করে দলকে পয়েন্ট এনে দেন তিনি।

এই ড্রয়ের সুবাদে চলতি প্রতিযোগিতায় দুই দলই প্রথম পয়েন্টের দেখা পেল। স্পেনের বিপক্ষে ৩-০ গোলে হেরে নিজেদের ইউরো মিশন শুরু করেছিল ক্রোয়েশিয়া। আর শিরোপাধারী ইতালির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল আলবেনিয়া।

দুই ম্যাচে ১ পয়েন্ট করে নিয়ে গ্রুপে আলবেনিয়া ও ক্রোয়েশিয়ার অবস্থান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ। আর ১ খেলায় ৩ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে স্পেন ও ইতালি।

   

About

Popular Links

x