Sunday, July 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশি পাসপোর্ট পেলেন হামজা

লেস্টার সিটির হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণে বাংলাদেশি পাসপোর্টটা গ্রহণ করতে পারছিলেন না হামজা

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১০:৫৪ পিএম

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী লাল-সবুজের জার্সিতে খেলার প্রত্যয় ব্যক্ত করেন গত জুন মাসে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশি পাসপোর্ট আবেদন করেছিলেন তিনি। মাসখানেক আগেই লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে তার পাসপোর্ট আসে। কিন্তু লন্ডনের লেস্টার সিটির হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণে বাংলাদেশি পাসপোর্টটা গ্রহণ করতে পারছিলেন না হামজা।

শুক্রবার (২৩ আগস্ট) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে তার মা রাফিয়া চৌধুরী এই পাসপোর্টটি গ্রহণ করেন।

বাংলাদেশের হয়ে খেলবেন- এ কথা আগেই জানিয়েছিলেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) হামজাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়ার প্রথম ধাপ হামজার বাংলাদেশি পাসপোর্ট করানো। এখন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অনুমতির প্রক্রিয়া শুরু হবে। এরপর লাগবে তার ক্লাব লেস্টার সিটির অনুমতি।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা ২০১৫ সালে যোগ দেন লেস্টার সিটিতে। পরের বছর বদলি খেলোয়াড় হিসেবে যোগ দেন বার্টন অ্যালবিয়নে। সেখানে কাটান ২০১৭ পর্যন্ত। গত মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলেছেন তিনি। লেস্টার সিটির সঙ্গে হামজার চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।

   

About

Popular Links

x