Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির

মাঠে ফিরেই জয়ের স্বাদ পেলেন তিনি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পিএম

দীর্ঘ ২০ মাস পর প্রতিযোগিতামূলক কোনো ক্রিকেটে ফিরলেন নাসির হোসেন। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হন তিনি। আইসিসির নিষেধাজ্ঞা ওঠে যাওয়ায় আজ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে আবারও ক্রিকেটে ফিরলেন তিনি।

আবুধাবিতে টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘‘উপহার’’ পাওয়ার তথ্য গোপন করায় ২০২৩ এর সেপ্টেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে ৬ মাসের নিষেধাজ্ঞাসহ ২ বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি।

নিষেধাজ্ঞা কাটিয়ে তার মাঠে ফেরা নিয়ে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার সময় আইসিসির দেওয়া সব শর্তই পূরণ করেছেন নাসির হোসেন। এর মধ্যে ছিল বাধ্যতামূলক দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া। এ কারণেই ২০২৫ সালের ৭ এপ্রিল থেকেই ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন।

দীর্ঘ সময় পর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নেমেই গাজী গ্রুপের বিপক্ষে ১০ ওভার বল করে ৩১ রানে নিয়েছেন একটি উইকেট।

সর্বশেষ তাকে জাতীয় দলে দেখা গিয়েছিল ২০১৮ সালের জানুয়ারিতে।

   

About

Popular Links

x