Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

আনচেলত্তির স্থলাভিষিক্ত হলেন জাবি আলোনসো

রিয়াল মাদ্রিদ এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানিয়েছে

আপডেট : ২৫ মে ২০২৫, ০৫:১৫ পিএম

বিষয়টা আগেই জানা হয়ে গিয়েছিল। এতদিন ব্যাপারটা ছিল আলোচনার পর্যায়ে। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোকেই কোচ হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। স্পেন ও রিয়ালের সাবেক মিডফিল্ডার সান্টিয়াগো বার্নাব্যুর দায়িত্ব নেবেন ১ জুন থেকে।

সাবেক এই মাদ্রিদ মিডফিল্ডার ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে খেলেছেন ২৩৬ ম্যাচ। এই মাসেই শুরুর দিকে জানিয়ে দেন, মৌসুম শেষ হতে বায়ার লেভারকুসেন ছাড়ছেন তিনি। 

প্রথমবার পূর্ণকালীন দায়িত্ব পেয়ে ক্লাবটিকে ২০২৩-২৪ মৌসুমে এনে দেন বুন্দেসলিগা শিরোপা। এই সময় তার দল হারেনি কোনো ম্যাচ। ঘরে তুলেছে জার্মান কাপও। এবার অবশ্য শিরোপা ধরে রাখতে পারেনি। বায়ার্ন মিউনিখের পর রানার্স আপ হয়েই তারা মৌসুম শেষ করেছে। 

কার্লো আনচেলত্তি রিয়ালের হয়ে গতকাল শনিবার শেষ বারের মতো ডাগ আউট সামলেছেন। মৌসুম শেষে এখন তিনি ব্রাজিল কোচ হওয়ার অপেক্ষায় রয়েছেন। 

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘‘পরবর্তী তিন মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো আগামী ১ জুন দায়িত্ব গ্রহণ করে সেটা সামলাবেন ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।’’

রিয়ালে খেলোয়াড় থাকা অবস্থায় ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি আছে আলোনসোর। আলোনসোর পেশাদার ফুটবল ক্যারিয়ারের শুরুটাও রিয়াল সোসিয়েদাদের ‘‘বি’’ দল দিয়ে। এরপর মূল দল এবং ২০০৪ সালে যোগ দেন লিভারপুলে। সেখানে থেকে ২০০৯ সালে নাম লেখান রিয়াল মাদ্রিদে। দলটির হয়ে পাঁচ মৌসুম খেলার পর চলে যান বায়ার্নে।

   

About

Popular Links

x