Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেইলি স্টারকে হারিয়ে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের শেষ আটে ঢাকা ট্রিবিউন

ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক ফজলে রাব্বি মুন

আপডেট : ৩০ মে ২০২৫, ০৪:৫০ পিএম

বিএসজেএ (বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন) মিডিয়া কাপ ফুটবলে জয়রথ ছুটছে ঢাকা ট্রিবিউনের।

শেষ ষোলোর ম্যাচে সমান সমান লড়াইয়ের পর দ্য ডেইলি স্টার ও ঢাকা ট্রিবিউনের ম্যাচে ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে ৩-২ গোলে জেতে ঢাকা ট্রিবিউন। এক গোলের পাশাপাশি পরিবর্তিত গোলরক্ষক হিসেবে দারুণ পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক ফজলে রাব্বি মুন।

ম্যাচের প্রায় পুরো সময়ই বল নিজেদের দখলে রেখে খেলেছে ঢাকা ট্রিবিউন। দুর্দান্ত টিম কম্বিনেশনের দেখা মিলেছে এ ম্যাচে।

ম্যাচের শুরুতেই ডেইলি স্টার ১-০ তে এগিয়ে যায়। তবে এর কিছুক্ষণ পরই অধিনায়ক ফজলে রাব্বি মুনের গোলে সমতায় ফেরে ঢাকা ট্রিবিউন। নির্ধারিত সময়ের শেষ দিকে এসে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ঢাকা ট্রিবিউন। তবে শেখড় মন্ডলের শটটি গোল বার ছুঁয়ে বেরিয়ে গেলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ এ জয় লাভ করে ঢাকা ট্রিবিউন।

বিএসজেএর ব্যবস্থাপনায় ও স্কয়ার ট্রয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়েছে।

দেশের শীর্ষ স্থানীয় ৩২ মিডিয়া হাউজের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের শেষ আটে ঢাকা ট্রিবিউন ছাড়াও আরও রয়েছে এটিএন বাংলা, এখন টিভি, প্রথম আলো, যুগান্তর, চ্যানেল আই, দেশ টিভি ও বিজনেস স্ট্যান্ডার্ড। 

   

About

Popular Links

x