Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

চতুর্থ দিন সকালে খেলা হয়েছে ৫.৪ ওভার

আপডেট : ২৮ জুন ২০২৫, ১১:১৫ এএম

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৭৮ রানে হেরেছে সফরকারী বাংলাদেশ। এর ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতলো শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছিল।

শনিবার (২৮ জুন) ম্যাচের চতুর্থ দিনে খেলা হয়েছে মাত্র ৫.৪ ওভার। তাতেই শেষ চার উইকেট হারিয়েছে সফরকারীরা। দলের খাতায় যোগ হয়েছে মাত্র ১৮ রান।

তৃতীয় দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ছিল ৩৮.৪ ওভারে ১১৫/৬। ইনিংস শেষ হয়েছে ১৩৩ রানে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই টেস্টে নাজমুল হোসেন শান্তর দল হারলো ইনিংস ও ৭৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪৪.২ ওভারে ১৩৩/১০ (নাহিদ রানা ০*, ইবাদাত ৬, তাইজুল ৬, নাঈম ৫;  এনামুল ১৯, সাদমান ১২, মুমিনুল ১৫, শান্ত ১৯, মুশফিক ২৬, মিরাজ ১১, লিটন ১৪, নাঈম ৫, তাইজুল ৬)

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১১৬.৫ ওভারে ৪৫৮/১০ (বিশ্ব ২*; উদারা ৪০, চান্ডিমাল ৯৩, নিসাঙ্কা ১৫৮, ধনাঞ্জয়া ৭, প্রবাথ ১০, কামিন্দু ৩৩, দিনুশা ১১, থারিন্দু ১০, কুশল ৮৪, আসিথা ০) লিড ২১১।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৯.৩ ওভারে ২৪৭/১০ (রানা ০*: বিজয় ০, মুমিনুল ২১, শান্ত ৮, সাদমান ৪৬, লিটন ৩৪, মুশফিক ৩৫, মিরাজ ৩১, নাঈম ২৫, এবাদত ৮, তাইজুল ৩৩১)

   

About

Popular Links

x