Saturday, June 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঋতুপর্ণার গোলে সাফ ফাইনালের সমতায় বাংলাদেশ

জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গোল হজম করেও পরে সমতা নিয়ে বিরতিতে

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৯:০১ পিএম

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। 

শনিবার (৬ জুন) গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গোল হজম করেও পরে সমতা নিয়ে বিরতিতে গেছেন মারিয়া মান্দারা। 

ম্যাচের ৪২ মিনিটে পেয়ারি শাশাকে আটকাতে ব্যর্থ হন সুরভী। ফলে পরাস্ত হন গোলরক্ষক মিলি আক্তার (১-০)। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ঋতুপর্ণার অসাধারন ১ গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। 

বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে তার কোনাকুনি শট ভারতীয় গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে জড়ায় (১-১)। 

কিন্তু প্রথমার্ধে তুলনামূলক আক্রমণ বাংলাদেশই করেছে বেশি। যেমন ১২ মিনিটে তহুরার ক্রস, শামসুন্নাহারের মিস। বারের কাছে দাঁড়িয়ে থাকলেও বলে পা ছোঁয়তে ব্যর্থ হন শামসুন্নাহার। মিনিট ২ পরে সেই তহুরা গোলকিপারকে ওয়ান টু ওয়ানে পেয়েও মিস করেন। 

 

   

About

Popular Links

x