Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফিফা ক্লাব বিশ্বকাপ: কোয়ার্টার ফাইনালে উঠল কারা, কে কার মুখোমুখি

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ আগামী ৪ জুলাই

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৪:১৭ পিএম

বরুসিয়া ডর্টমুন্ড ও মন্তেরইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হলো ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। এই ম্যাচে মন্তেরইকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মান ক্লাব ডর্টমুন্ড।

ডর্টমুন্ড শেষ আটে মুখোমুখি হবে ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদের। আগামী শনিবার রাত ২টা মুখোমুখি হবে এই দুই দল।

বুধবার (২ জুলাই) শেষ হওয়া নকআউট পর্বের প্রথম ধাপে একাধিক অঘটনসহ ঘটেছে বেশ কিছু নাটকীয় ঘটনাও। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ছিল আল হিলালের কাছে ম্যানচেস্টার সিটি ও ফ্লুমিনেন্সের কাছে ইন্টার মিলানের হার। ফলে শেষ আটে ইউরোপ থেকে টিকে রইল ৫টি দল- রিয়াল মাদ্রিদ, ডর্টমুন্ড, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও চেলসি।

ব্রাজিলিয়ান দুই ক্লাব বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গো কোয়ার্টার ফাইনালে ওঠতে ব্যর্থ হয়েছে। তবে দক্ষিণ আমেরিকার প্রতিনিধি হিসেবে টিকে রয়েছে পালমেইরাস ও ফ্লুমিনেন্স। একমাত্র এশিয়ান দল হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রয়েছে আল হিলাল।

কোয়ার্টার ফাইনাল:

৪ জুলাই (শুক্রবার)
ফ্লুমিনেন্স বনাম আল হিলাল- বাংলাদেশ সময় রাত ১টা
পালমেইরাস বনাম চেলসি- বাংলাদেশ সময় সকাল ৭টা

৫ জুলাই (শনিবার)

পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ- বাংলাদেশ সময় রাত ১০টা
রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড- বাংলাদেশ সময় রাত ২টা

   

About

Popular Links

x