Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আল হিলালকে বিদায় করে সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স

প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করল ফ্লুমিনেন্স

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:৪৬ এএম

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-৩ গোলে জিতে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এসেছিল সৌদি ক্লাব আল হিলাল। সিটির বিপক্ষে অবিশ্বাস্য এক ম্যাচ জয়ের পর শেষ চারে যাওয়ার লড়াইয়ে জয়ের ধারা আর ধরে রাখতে পারলো না ক্লাবটি।

শুক্রবার (৪ জুলাই) রাতে ব্রাজিলিয়ান চমক ফ্লুমিনেন্সের কাছে হেরে শেষ আটেই থামলো আল হিলালের যাত্রা। আর এই ম্যাচে ২-১ গোলে জয়ের মধ্য দিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ফ্লুমিনেন্স।

এদিন ফ্লোরিডায় ম্যাচ শুরুর আগে স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভাকে শ্রদ্ধা ও স্মরণ করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আল হিলালের দুই পর্তুগিজ তারকা ফুটবলার রুবেন নেভেস ও জোয়াও কানসেলোর কান্না ছুঁয়ে যায় বাকিদেরও। এরপরই শুরু হয় শেষ চারের লড়াই।

মাঠের লড়াইয়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের চেয়ে আল হিলালের দাপট চোখে পড়ার মতো ছিল। ৫৮% বলের দখল রেখে ১৫ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে ৪২% বলের দখল রাখা ফ্লুমিনেন্স ১০ শট নিয়ে লক্ষ্যে রাখে ৩টি। কিন্তু বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোল করার আসল কাজটিই ঠিকঠাকমতো করতে পারেনি আল হিলাল।

   

About

Popular Links

x