Sunday, July 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ রাত আড়াইটায় হাতিরঝিলে নারী ফুটবল দলের সংবর্ধনা

রাত ১টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে নারী ফুটবল দল

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল। এই গৌরবময় অর্জন উদ্‌যাপন করতে নারী দলকে সংবর্ধনা দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রবিবার (৬ জুলাই) দিবাগত রাত আড়াইটায় রাজধানী ঢাকার হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা আয়োজন করা হয়েছে

শনিবার দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে বিসিবি।

বাফুফে জানিয়েছে, মিয়ানমার থেকে বাংলাদেশ নারী দল আজ সন্ধ্যা সাতটায় ঢাকার উদ্দেশে রওনা হবে। রাত ৯টায় দলটি পৌঁছাবে ব্যাংকক। সেখান থেকে ১১টা ৫০ মিনিটে উড়াল দিয়ে ঢাকা পৌঁছাবে রাত ১টা ২৫। এরপর রাত আড়াইটায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি হাতিরঝিলে এনে সংবর্ধনা দেওয়া হবে নারী ফুটবল দলকে।

জানা গেছে, সোমবার ভোরে ঋতুপর্ণা ও মনিকা চাকমা ভুটানের লিগ খেলতে রওনা হওয়ার কথা থিম্পু। এ কারণে তারা ঢাকায় থাকতে থাকতেই গভীর রাতে এই সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে।

   

About

Popular Links

x