Thursday, August 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

যে কারণে বন্ধ হয়ে গেলো সাড়ে ৭ লাখ ফেসবুক-ইনস্টাগ্রাম একাউন্ট

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৩:১০ পিএম

অস্ট্রেলিয়ায় প্রায় ৭ লাখ ৫৬ হাজার মুছে ফেলার কথা জানিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক প্রতিষ্ঠান মেটা। দেশটিতে ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পর এসব অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

অস্ট্রেলিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সময় থেকে এ বছরের জুন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার সন্দেহভাজন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে কোম্পানিটি।

জানুয়ারিতেও ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম ও ১ লাখ ৭৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে ফেলে প্রতিষ্ঠানটি।

   

About

Popular Links

x