প্রযুক্তির যুগে জীবনধারা বদলে ফেলার এক অন্যতম মাধ্যম অনলাইন প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিতের সেবাদানের মাধ্যমে দেশে ও দেশের বাইরে সুনাম অর্জন করেছে ফাত্তাহ আল হাসানের টেক ডটস আইটি।
বিভিন্ন সংগঠনকে সাইবার নিরাপত্তা দেওয়ার মাধ্যমে তার প্রতিষ্ঠান টেক ডটস আইটির পথচলা শুরু।
প্রথমদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বিনামূল্যে সাইবার সিকিউরিটি দিয়ে সহায়তা করলেও নিজের দক্ষতাকে আয়ের মাধ্যম হিসেবে কাজে লাগাতে ফ্রিল্যান্সিংয়ের দিকে পা বাড়ান উদ্যোক্তা ফাত্তাহ আল হাসান। এরই পরিপ্রেক্ষিতে ২০২০ সালে নিজের পরিচয় গড়ার স্বপ্ন নিয়েই শুরু করেন এ প্রতিষ্ঠানটি।
পথচলার শুরুতে মিউজিক ডিস্ট্রিবিউশন, বই ডিস্ট্রিবিউশন, গুগল ও বিং নলেজ প্যানেল নিয়ে কাজ শুরু করেন ফাত্তাহ আল হাসান। পাশাপাশি কাজ করেন সাইবার নিরাপত্তা নিয়েও। প্রথমেই সাফল্য ধরা দেয়নি তাদের কাছে। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে সোশ্যাল মিডিয়া সাইবার নিরাপত্তা বিষয়ক সমস্যার সমাধান নিয়ে কাজ করা শুরু করলে ধীরে ধীরে দেখা পান সাফল্যের। এখন বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা পরামর্শ দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফিকেশন ও ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন।
কাজের ক্ষেত্র নিয়ে ফাত্তাহ আল হাসান বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় সাইবার নিরাপত্তা নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে, কারণ প্রতিনিয়ত মানুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘কাজের শুরুতে সাফল্য আশা করে হতাশ হলে চলবে না। মনোবল অটুট রাখার পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে।’’
ফাত্তাহ ও তার টিম টেক ডটস আইটি এখন বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারত ও আমেরিকায় সেবা দিয়ে চলেছে। তথ্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে ফাত্তাহ আল হাসান ও তার টিমের মতো হাজারো তরুণ এখন প্রেরণার উৎস।



